শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮

শিরোনাম :
বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ বরিশাল সিটি প্রশাসকের বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম

বরিশালের সাবেক মেয়র আহসান হাবিব কামাল আর নেই

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

গত শনিবার রাত ১১ টার সময় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার পুত্র কামরুল আহসান রূপন এই তথ্যটি নিশ্চিত করেন। আহসান হাবিব কামাল দীর্ঘদিন থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। রবিবার বাদ জোহর বরিশাল নগরীর জিলা স্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি জাহিদ ফারুক, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ,

 

 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।জানাজা শেষে মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়।২০০২ সালের ২৫ জুলাই বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে মনোনীত মেয়রের দায়িত্ব পান আহসান হাবিব কামাল।

 

 

সিটি করপোরেশনের তৃতীয় পরিষদে ২০১৩ সালের ৮ অক্টোবর বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচিত হন তিনি।সিটি করর্পোরেশন হওয়ার আগে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান এবং এর আগে পৌরসভার একটি ওয়ার্ডের কমিশনার ছিলেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শহর বিএনপির সভাপতি, জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবং দলের কেন্দ্রিয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net