বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২২

জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙ্গণ বাড়ছে : পানিম্পদ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙ্গণ বাড়ছে : পানিম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ-জলবায়ু পরিবর্তন সহ নানা কারনে দেশে নদী ভাঙ্গণ বাড়ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। বিশ^ নদী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জেলা প্রশাসনের অয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করে জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।

 

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন ও সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলছে। বিগত সময় এদেশে আওয়ামী লীগ সরকারের আমলেই উন্নয়ন হয়েছে তাই এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

 

 

’ প্রতিমন্ত্রী আরও বলেন,‘নদী ভাঙ্গণ রোধে বর্তমান সরকার অনেগুলো প্রকল্প গ্রহণ করেছেন যার মধ্যে অনেক প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে এবং অনেকগুলো চলমান রয়েছে।তিনি বলেন, আশ্রয় প্রকল্পের মাধ্যমে ঘড় দিয়ে ঠিকানাবিহীন অনেক মানুষদেরকে একটি ঠিকানা করে দেয়াতে বরিশাল বাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।

 

 

তিনি আরও বলেন, দখল, দূষণ আর পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদীগুলোকে হত্যা করা হচ্ছে। সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নদীগুলোর প্রাণ ফেরাতে হবে। বরিশালের জলাবদ্ধতার নিরসনের জন্য আগামি একমাসের মধ্যে ৭ খাল খননের কার্যক্রম শুরু করা হবে। অনুষ্ঠানে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন সমেস্যারই সমাধান হবে। ছোট বেলা যে খাল দেখেছে তা বর্তমানে নেই,নদী গুলো এখন খাল হয়ে গেছে।

 

 

 

সঠিক ভাবে নদী খনন এবং এর অব্যাহৃত রাখার কথাও তুলে ধরেন। রাজনৈতিক ঐক্য থাকতে হবে ঐক্যের বিকল্প নেই। বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বরিশাল উপ পুলিশ কমিশনার (দক্ষিণ)

 

 

মো. আলী আশরাফ ভূইয়া,বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. ইকবাল হোসাইন, বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বরিশালের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net