বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ শিক্ষা-শান্তি-প্রগতি এই দলীয় শ্লোগান নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে বরিশালে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

বুধবার (০৪ জানুয়া‌রি‌) রাতে ব‌রিশাল নগরের সোহেল চত্বরের দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগের আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্ধোধন আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বরিশাল মহানগর ও জেলা ছাত্রলীগ।বুধবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় নগরীর শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আৗয়ামী লীগ দলীয় কার্যলয়ের সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

মহানগর ছাত্রলীগের সভাপতি রইজ আহম্মেদ মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস,বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, এ.কে এম জাহাঙ্গীর হোসাইন, মহানগরের সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু,সহ-সভাপতি এ্যাড, আফজালুল করিম প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net