, ,

শিরোনাম :
বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
বরগুনায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

বরগুনায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরগুনা তালতলীতে সাড়ে তিন কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাকাটা সংলগ্ন ফাতরার বন থেকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃত তক্ষকটিকে বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাত ৮টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

 

সংশ্লিষ্টরা জানান, তক্ষকটি ১৩ ইঞ্চি লম্বা ও ওজনে ২০১ গ্রাম, যার বাজারমূল্য সাড়ে ৩ কোটি টাকা।কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, নিয়মিত টহল পরিচালনা সময়ে ফাতরার বনে একজন ব্যক্তিকে প্লাস্টিকের ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে সে ব্যাগ রেখে পালিয়ে যায়।

 

ব্যাগটি তল্লাশি করে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। এরপর তক্ষকটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি। বন বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে গভীর বনাঞ্চলে তক্ষকটি অবমুক্ত করা হয়েছে।বন বিভাগের ছকিনা বিটের অফিসার মোসাররফ হোসেন বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে আমাদের নিকট দিলে ইউএনওকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে।

 

ইউএনও সিফাত আনোয়ার টুম্পা বলেন কোস্টগার্ড তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করলে রাতে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net