বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৫

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
কুয়াকাটায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির ৭ম বৈঠক

কুয়াকাটায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির ৭ম বৈঠক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা গ্রান্ড হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন পার্বত্য শান্তিচুক্তি ও পরীবিক্ষন কমিটির আহবায়ক সেরনিয়াবাত আবুল হাসনাত আব্দুল্লাহ।

 

 

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), কমিটির সদস্য ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবর্তন ও পুর্ণবাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্ণবাসন সম্পর্কিত টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,

 

 

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, মিসেস বাসন্তী চাকমা এমপি, সাবেক মূখ্য সচিব ও রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে পার্বত্য শান্তিচুক্তি কমিটির আহবায়ক (মন্ত্রী) সেরনিয়াবাত আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা) সাংবাদিকদের বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নের যে কমিটি আছে ধীরে ধীরে আমরা লক্ষ্যের দিকে পৌছাচ্ছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net