শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮

শিরোনাম :
বরিশালে ১৫ আগস্টে আব্দুর রাজ্জাকের উদ্যোগে দোয়া দোয়া-মোনাজাত নগরীর জিয়া সড়ক এলাকা থেকে দিনে দুপুরে সাইকেল চুরি! গণভোটের রায় উপেক্ষা করে সরকার স্বৈরাচারী পথে: মুজিবুর রহমান বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮ বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ
নগরীর অলি-গলিতে নৌকায় ভোট চাইছেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজান

নগরীর অলি-গলিতে নৌকায় ভোট চাইছেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজান

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকায় ভোট চেয়ে বরিশাল নগরীর অলি-গলি ঘুরে বেড়াচ্ছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. মিজানুর রহমান।

প্রতীক বরাদ্দের পর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকায় ভোট প্রার্থনা করছেন তিনি ।বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নমূলক সফলতা ভোটারদের কাছে তুলে ধরে বরিশালের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাচ্ছেন মিজানুর রহমান। একইসাথে নৌকায় ভোট চেয়ে সাধারণ ভোটারদের ওয়াদা করাচ্ছেন যুবলীগ নেতা মো. মিজানুর রহমান।

এর অংশ হিসেবে আজ সোমবারও নগরীর ২৭নং ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের এই নেতা। এসময় তাঁর সাথে ছিলেন- নৌকার প্রতীক সম্বলিত সাদা রংয়ের টি-শার্ট ও ক্যাপ পরে সুসজ্জিত তার প্রতিষ্ঠিত আলোকিত মুলাদী নামক স্বেচ্ছাসেবক একদল কর্মী বাহিনী। তাদের সাথে নিয়ে নৌকা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ, হ্যান্ড মাইকে প্রচারণা এবং এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন মিজান। এসময় তিনি সাধারণ মানুষকে নৌকায় ভোট দেয়ার নানা যৌক্তিকতা তুলে ধরেন।

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, বর্তমান সরকারের বিভিন্ন সফলতার জন্য ও উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানেরে জন্য সাধারণ মানুষ কথা দিচ্ছে নৌকায় ভোট দেবে।তিনি বলেন, বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), জাতীয় পার্টি মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপন, আলী হাওলাদার, সাংবাদিক আসাদুজ্জামান মেয়র পদের জন্য লড়ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net