বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫

শিরোনাম :
বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত
বরিশালে অতিরিক্ত দামে ডাব বিক্রি করে জরিমানা গুনতে হল পাঁচ ব্যবসায়ীকে

বরিশালে অতিরিক্ত দামে ডাব বিক্রি করে জরিমানা গুনতে হল পাঁচ ব্যবসায়ীকে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক // ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্লুইড ম্যানেজমেন্ট। ডেঙ্গুর ভয়াবহতার কারণে দেশের প্রায় সবখানেই ডাবের চাহিদা এখন আকাশচুম্বী। আর এই ডেঙ্গুর ঘাড়ে ভর করে ডাবের দাম বেড়েছে দুই থেকে তিন গুণ। বরিশালেও বেতিক্রম নয়।

 

স্বাভাবিক সময়ের ৫০ থেকে ৬০ টাকার ডাব এখন কিনতে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। এ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। যদিও প্রাথমিকভাবে ডাব বিক্রেতাদের অতিরিক্ত দামের ব্যাপারে সতর্ক করেছিল প্রশাসন। কিন্তু প্রশাসনের দেয়া সতর্কতাকে তোয়াক্কা না করে তারা অধিক মূল্যে ডাব বিক্রি চালিয়ে যান তারা। তারই ধারাবাহিকতায় শনিবার বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পাঁচ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া একটি হোটেল ও একটি ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক অপূর্ব অধিকারী বলেন,কিছু অসাধু ব্যবসায়ীরা অযথা ডাবে মূল্য বৃদ্ধি করেছে।

 

তারা গড়ে ৮০-৯০ টাকায় ডাব কিনে ডাবল দামে বিক্রি করছে। তিনি আরো বলেন,‘আমাদের বাজার তদারকি অভিযান অব্যহত রয়েছে। অযথা কেউ মূল্য বৃদ্ধি করবে তা হবে না।ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কোন ঘটনা ঘটলে প্রমানসহ লিখিত অভিযোগে অবগত করুন বা ১৬১২১ নম্বরে যোগাযোগ করুন। অভিযোগ প্রমানিত হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবো। অভিযানকালে স্থানীয়দের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট,প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ড মাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net