বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬

শিরোনাম :
বরিশালে প্রাথমিক চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছাত্রদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ বাকেরগঞ্জে কারখানা নদীতে সেতু নির্মাণে স্থান পরিদর্শন করল চীনা প্রতিনিধিদল নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি মহিলা কলেজের অফিস সহকারী ইয়াবা সেবনকালে গণধোলাইয়ের শিকার অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার শের-ই-বাংলা থেকে তথ্যমন্ত্রী, ঐতিহ্যের বাতিঘর বরিশাল জিলা স্কুল ঝালকাঠিতে খালে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু শাপলার সৌন্দর্যে সাতলায় পর্যটকের ঢল, নৌভাড়ায় ভোগান্তি বরিশাল প্রতিদিন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকে টেনে নিচ্ছে ৬২ লাখ টাকার বিদ্যুত
গাাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই সদস্য আটক

গাাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুই সদস্য আটক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ মাদক কারবারির কাছে গাাঁজা বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর(ডিএনসি) এর এক কর্মকর্তাসহ দুই সদস্য।পরে তাদের র‌্যাব-পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলো জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের এসআই ওবায়েদুল্লাহ খান ও সিপাহি মোঃ সবুর।

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) বি.এম আশরাফ উল্যাহ তাহের জানান, সকালে আমাদের কাউনিয়া থানা পুলিশের সদস্যরা জানতে পারে স্থানীয় জনতা পলাশপুর কলোনীর লোকজন ৫ নম্বর গলিতে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের দুজন সদস্যকে আটকে রেখেছে এবং সেখানে র‌্যাব-৮ এর সদস্যরা সেখানে পৌঁছেছেন।তিনি বলেন, কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে জানতে পারে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের এসআই ওবায়েদুল্লাহ খান ও সিপাহি মোঃ সবুর সকালে মোটরসাইকেল যোগে সিভিল পোশাকে পলাশপুরে যায়।

 

 

তখন তারা ব্যাগে করে আনুমানিক দেড়কেজি গাাঁজা বিক্রির জন্য মাদক কারবারি সোহাগ ওরফে কানা সোহাগের কাছে যান। স্থানীয়দের বরাতে তিনি বলেন, এরআগেও আটককৃতরা পলাশপুরের মাদক কারবারিদের সাথে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ছিলো। যা স্থানীয়রা জানতে পেরে আজ সকাল ৬ টার দিকে গাঁজা বিক্রির সময় জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ওই দুই সদস্যকে আটক করে। পরে তাদের কাছ থেকে প্রায় দেড়কেজি গাঁজা উদ্ধার করে এবং থানা পুলিশ ও র‌্যাব সদস্যদের খবর দেয়।পরে র‌্যাব ও থানা পুলিশের সদস্যরা ওই দুইজনকে জনতার কাছ থেকে বুঝে নিয়ে কাউনিয়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে এ বিষয়ে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, র‌্যাব ওপুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

 

 

পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।এদিকে মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দারা জানান, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বেশ কয়েকজন সদস্যদের সাথে পলাশপুর ও মোহাম্মদপুরের মাদক কারবারিদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এর সূত্র ধরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কয়েকজন তাদের সাথে মাদক সংক্রান্ত লেনদেনও করে। অথচ তল্লাশির নামে এখানেই সাধারণ মানুষকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা হয়রানি করতো। যা নিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত ছিলো। আজ সকালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের স্থানীয়রা হাতে নাতে আটক করে এবং সাথে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় দেড়কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাদের মারধর করে র‌্যাব-পুলিশের হাতে তুলে দেয়া হয়।তবে এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net