, ,

শিরোনাম :
বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত কার্যক্রম নিষিদ্ধ বানারীপাড়া আ.লীগের ১০ নেতার জামিন নামঞ্জুর বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুল্যান্স-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১ শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, বরিশালের সেই নার্সিং কলেজ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! ফেনসিডিলসহ গ্রেফতারের ১২ বছর পর রায়, দুজনের যাবজ্জীবন পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ভিডিও ভাইরাল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২

বরিশালের দুই শতাধিক মৃৎশিল্পীকে সম্মাননা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশালে দুই শতাধিক মৃৎশিল্পীকে সম্মাননা জানানো হয়েছে; এর মধ্যে পুরস্কৃত হয়েছেন ১৫ জন। শনিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী ১৫তম মৃৎশিল্পী সম্মেলন ও মেলা শেষে তাদের সম্মাননা প্রদান করা হয়।

শেষ দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন। উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

শিল্পী নিসার হোসেন বলেন, “মৃৎশিল্পীদের জন্য এ ধরনের আয়োজন ছড়িয়ে দিতে হবে। এতে করে এই শিল্পীদের প্রচার বাড়বে, কদর বাড়বে তাদের শিল্পকর্মের।”

অনুষ্ঠানে বরিশালে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানের আহ্বায়ক সুশান্ত ঘোষ ও চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী বক্তব্য দেন।

এ ছাড়া ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, ড. কাজী মোজাম্মেল হোসেন, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত ও সমাজসেবা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে সড়াচিত্র বিভাগে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা প্রদান করা হয় মুন্সীগঞ্জের অর্জুন পালকে। এ ছাড়া মৃৎপাত্রসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫টি পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার পাওয়া শিল্পীরা হলেন- ঝালকাঠির সাবিত্রী পাল, তপন পাল, বাবুল পাল, ফরিদপুরের অসীম পাল, নওগাঁর সুবোধ পাল, পটুয়াখালীর বিকাশ দাস, রিদয় সাহা, রাজশাহীর সুশান্ত পাল, বিশ্বনাথ পাল, টাঙ্গাইলের শোভা রানী পাল, বরিশালের বাকেরগঞ্জের শ্যামলী রানী পাল, মাদারীপুরের উমা রানী পাল, কিশোরগঞ্জের খোকন পাল, মৃৎ ঐতিহ্য প্রচারে ইমরান উজ-জামান এবং মৃৎ ঐতিহ্যে বাকেরগঞ্জের রুপক পাল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net