বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৪

আরও দুই দিনের অবরোধ কর্মসূচি দিলো বিএনপি

আরও দুই দিনের অবরোধ কর্মসূচি দিলো বিএনপি

dynamic-sidebar

খবর বরিশাল: সারাদেশে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ না হতেই ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা চলবে সর্বাত্মক অবরোধ।

বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হচ্ছে আজ। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারসহ সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধের ডাক দেয়।

অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে ওই দিন রুহুল কবির রিজভী বলেন, ‘৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর এই তিন দিন যে অবরোধ কর্মসূচি আছে, তা সাফল করা জন্য আমি দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। আমাদের এই কর্মসূচি সড়ক, রেল ও নৌপথে চলবে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net