, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

বরিশালের ৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥ বরিশালে একইসাথে ৭ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। ৬ নভেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি ঘোষণা করা হয়েছে। এতে অতিরিক্ত ডিআইজি পদে বরিশালের তিনজন এবং পুলিশ সুপার পদে চারজন এই পদোন্নতি পেয়েছেন।

 

জানা গেছে, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি পদে সারাদেশের ১৫২ জন অতিরিক্ত ডিআইজি পদে এবং ১৭৭ জনকে এসপি পদে পদোন্নতি দেয়া হয়েছে। একদিনে বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে ১৫২ কর্মকর্তাকে। তাদের মধ্যে ১৪০ জনকে অস্থায়ী বিশেষ পদ বা সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।

পদোন্নতি প্রাপ্তদের তালিকায় অতিরিক্ত ডিআইজি পদে বরিশালের জাকির হোসেন মজুমদার, হুমায়ুন কবীর এবং আলী আশরাফ ভূইয়া এবং এসপি পদে বরিশালের আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুনা লায়লার নাম তালিকায় পাওয়া গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net