রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২

বরিশালে নৌকায় উঠেও ‘নামতে হলো’ শাম্মীকে

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক॥ দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শাম্মী আহমেদের রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেয়। এর ফলে ভোটে অংশ নিতে পারছেন না শাম্মী হক।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ-সদস্য পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন নির্বাচন কমিশনে (ইসি)। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের।

নির্বাচন কমিশন আপিলকারীর দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় সংগ্রহের জন্য নির্দেশনা দেয়।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ঢাকার অস্ট্রেলিয়া দূতাবাসের সহায়তায় শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর পর ১৫ ডিসেম্বর শাম্মীর মানোনয়ন বাতিল করে দেয় ইসি। আর ইসি একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বহাল রাখে।

পরে শাম্মী আহমেদ হাইকোর্টে রিট করেন। যেটি সোমবার খারিজ হয়ে যায়। এ রিট খারিজ করার ফলে নির্বাচন কমিশনের আদেশ বহাল রইল এবং শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলই রইল। তবে আসনটিতে স্বতন্ত্র হয়ে লড়বেন বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net