, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি

বরিশালে চুরি হওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশালে চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ ঘটনায় একজনকে আটক করার কথাও জানিয়েছেন তিনি।

পুলিশ সুপার বলেন, গত নভেম্বরে বরিশালের বিভিন্ন থানায় মোবাইল ফোন হারানো এবং চুরির ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে জিডির পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোনই বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে জানিয়েছেন ওয়াহিদুল ইসলাম। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এই ৫১টি মোবাইল ফোনের মধ্যে একটি মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তারের। নিজের খোয়া যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে বেজায় খুশি জেসমিন। তিনি বলেন, মোবাইল ফোন ফেরত পাব, এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে আমার অনেক উপকার হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net