বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮

বরিশালে ব্যাগ ভর্তি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে ব্যাগ ভর্তি গাঁজা সহ স্বামী-স্ত্রী আটক

dynamic-sidebar

খবর বরিশাল ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজা থেকে ৬ কেজি গাঁজাসহ স্বামীস্ত্রী মানিক মোল্লা (৪০) ও আলেয়া বেগম (৩২) আটক হয়েছে।
গোপন সংবাদে সোমবার সকাল ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলেন, মানিক বরিশাল নগরীর পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে। আলেয়া আটক মানিকের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবইন্সপেক্টর (এসআই) ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদে ইছলাদী টোল প্লাজায় অভিযান চলছিলো। তখন একটি পালসার মোটরসাইকেলে দুটি ব্যাগে ৬ কেজি গাঁজা বহন করছিলেন আটককৃতরা। তখন তাদের মোটর সাইকেল থামিয়ে ব্যাগ তল্লাসী শেষে তাদের আটক করা হয়।
আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এই ঘটনায় এসআই ইশতিয়াক।বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে তা বহন করে বরিশালে সরবরাহ করছিলো। তাই আমরা তাকে নজরে রেখেছিলাম। সোমবার টোল প্লাজায় অভিযান চালিয়ে গাঁজাসহ স্বস্ত্রীক তাকে আটক করা হয়েছে। উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net