বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৯

রড দিয়ে পিটিয়ে কলেজছাত্রকে হত্যা করলো কিশোর গ্যাং

রড দিয়ে পিটিয়ে কলেজছাত্রকে হত্যা করলো কিশোর গ্যাং

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ ভোলার দৌলতখান উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলায় রাব্বি নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

 

শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি (২২) দৌলতখান পৌরসভার বাসিন্দা জামাল মাঝির ছেলে। অভিযুক্ত মাহিদ দৌলতখান বাজারের ব্যবসায়ী মহিউদ্দিনের ছেলে।

 

নিহতের পরিবার জানায়, রাব্বির ছোট ভাই রাজীবের সঙ্গে কিশোর গ্যাং মাহিদ ও তার সহযোগীদের দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি ছোট ভাইকে নিয়ে দৌলতখান পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসে। সেখানে আগে থেকেই কিশোর গ্যাংয়ের মাহিদ ও তার সহযোগীরা অবস্থান করছিল।

 

এ সময় মাহিদ ও তার সহযোগীরা রাজীবের ওপর হামলা চালায়। এতে বাধা দিলে হামলাকারীরা রাব্বিকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

 

অবস্থার আরও অবনতি হলে শুক্রবার সকালে ঢাকা নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net