, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি

বরিশালে শবেবরাতকে সামনে রেখে বেড়েছে মাংসের দাম

dynamic-sidebar

মোঃ জিয়াউদ্দিন বাবু ॥ শবেবরাত কে সামনে রেখে বেড়ে গেছে সবধরনের মাংসের দাম। এরপর বেড়েছে চিনির দাম তবে সবজির দাম কিছুটা কম।

 

গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগী ২ শত টাকা। যা গত সপ্তাহে ছিলো ১৮০ থেকে ১৭০ টাকা। সোনালী ২৯০ টাকা, লেয়ার ৩ শত টাকা। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। গরুর মাংস বিক্রি হয়েছে ৮ শত টাকা করে।

 

খাসির মাংস ১ হাজার টাকা করে বিক্রি করতে দেখা গেছে। চিনি ২০ টাকা বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে। পেয়াজ ৮০ টাকা থেকে ১১০ টাকা করে বিক্রি করা হয়েছে। আলু বিক্রি হচ্ছে লাল আলু ৪ কেজি ১ শত টাকা, সাদা আলু ৩ কেজি ১ শত টাকা।

 

এছাড়া শীতের সবধরনের সবজি ৩০ টাকা করে বিক্রি করা হচ্ছে। বাজারে মাছ রয়েছে প্রচুর। তবে দাম কমেনি। রুই কাতলা ৩ শত ৫০ টাকা, চিংড়ি মাছ ১ হাজার টাকা, কৈ মাছ ২২০ টাকা, শিং মাছ ২৫০ টাকা, পাঙ্গাস ২২০ থেকে ৩ শত টাকা, পোমা ৪৫০ থেকে ৫ শত টাকা।

 

শোউল ৬ শত থেকে ৮ শত টাকা। তেলাপিয়া ৩ শত টাকা থেকে ৪ শত টাকা ছোট বড় মিলিয়ে। অফর দিকে রোজাকে সামনে রেখে আরেক দফা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে বলে অনেকেই মনে করছেন।

 

এ ব্যাপারে এখনি জরুরী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে অনেকেই মনে করছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net