রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৪

বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল

বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে হাদিস মীরের মনোনয়ন দাখিল

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার লক্ষে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন তরুণ সমাজসেবক মো: হাদিস মীর। ১৫ এপ্রিল নির্বাচন কমিশনের অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়ন দাখিল শেষে হাদিস মীর গণমাধ্যমকর্মীদের বলেন, আমি বরিশাল সদর উপজেলাবাসীর সেবার লক্ষে প্রার্থী হয়েছি।

বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। হাদিস মীর আরও বলেন, সাধারণ মানুষের ভোটে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে কোন বৈষম্য না করে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। মো: হাদিস মীর বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলার উপ-গন শিক্ষা বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net