শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৩

শিরোনাম :
হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন
প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম

প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে। প্রতিক বরাদ্দের পর থেকেই বেশ সর-গরম সদর উপজেলার নির্বাচনী পরিবেশ।

 

বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সিটিকর্পোরেশনের উন্নয়নের রুপকার প্রয়াত মেয়র আলহাজ্ব শওকত হোসেন হিরনের বিশ্বস্ত কর্মী মো: জসিম উদ্দিন ছাড়া মাঠে কারোর’ই তেমন একটা জনপ্রিয়তা নেই বলে মনে করছেন বরিশাল সদর উপজেলাবাসী। বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের স্কুল ছাত্রী আসমা আক্তার জানান, আমাদের ইউনিয়নে বেশ কিছু সমস্যার বিষয়ে আমরা ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম ভাইয়ার সাথে কথা বলছি।

 

সে’ও (জসিম উদ্দিন) খুব মনযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছে। আমরা আশা করি তিনি বরিশাল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের এখানে সমস্যা গুলো তার মাধ্যমেই সমাধান করা সম্বব। উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কলেজ পড়ুয়া ছাত্র ইমরান হোসেন বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ভাইয়ের নাম আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি। শুনেছি, সে অনেক ভালো মানুষ। ভালো মানুষকেই জনপ্রতিনিধি বানানো উচিৎ। তাতে আমাদের’ই লাভ।

 

চরমনাই ইউনিয়নের একটি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান জানান, নির্বাচনে এমন ব্যাক্তিকে ভোট দেওয়া উচিৎ, যিনি সাধারন মানুষের যেকোন বিপদের কথা শুনলেই দ্রুত এগিয়ে আসতে পারেন। বয়স্ক লোক দ্বারা সাধারনত এখন আর সেটা হয়না।

 

 

জসিম উদ্দিন বয়সে অন্য প্রার্থীদের চেয়ে তরুন ও পরিশ্রমী। আমি দেখেছি, তার (জসিম উদ্দিনের) মধ্যে সাধারন মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা ছোট বেলা থেকেই। আমি বিশ্বাস করি জসিম উদ্দিন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান হলে বরিশাল সদর উপজেরার চেহারা পাল্টে যাবে। সব মিলিয়ে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের জয়জয়কার সর্বমহলে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net