এইচ আর হীরাঃ
বরিশাল নগরীর টিটিসি এলাকা থেকে গত (৮ এপ্রিল) নিখোঁজ হয় ২৪ বছরের কলেজ ছাত্র রিফাত হোসেন। পরিবারের সদস্যরা বেশ কয়েকদিন বিভিন্ন যায়গায় খুজেও কোনো সন্ধান না পেয়ে গত (১০ এপ্রিল) কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর -৬১৭/২৪।
নিখোঁজ রিফাত হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৮নং চরামদ্দি ইউনিয়নের মকিমাবাদ এলাকার ফারুক হোসেনের ছেলে। রিফাতের মা রিনা বেগম একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে, নিখোঁজের ২৫ দিন পার হলেও রিফাতের কোনো খোঁজ না পেয়ে স্ত্রী রহিমা আক্তার দিশেহারা হয়ে এদিক-সেদিক হন্যে হয়ে খুঁজছেন। রিফাতের স্ত্রী রহিমা জানান,আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করি। বিষয়টি রিফাতের পরিবার কিছুতেই মানতে পারছিল না।
তবে চলতি বছরে রিফাতের মা আমাদের মেনে নিবে বলে আশ্বস্ত করেন। এরপর রিফাত মাঝে মধ্যেই বাড়িতে আসতো কিন্তু আমাকে নিয়ে যেতোনা। আমিও বিষয়টি নিয়ে তেমন চিন্তিত ছিলাম না।
গত (৮এপ্রিল) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) পূর্বের একটি প্রশিক্ষণের সনদ নিতে আমরা দু’জনে সেখানে যাই। পরবর্তীতে রিফাত ওর কিছু কাগজ নিতে ওর বাড়ি বাকেরগঞ্জে যায় এবং আমাকে আমার বাড়ির উদ্দেশ্যে (নাজিরপুর) এর একটি গাড়িতে উঠিয়ে দেয়। দুজনের ওটাই ছিলো শেষ দেখা। এরপর থেকে ওর নাম্বার এবং ওর বাড়িতেও আর পাইনি।
পরিশেষে তিনি বলেন,রিফাতকে কেউ কোথাও তাকে দেখলে বা সন্ধান দিতে চাইলে দয়া করে আমার সঙ্গে অথবা কোতোয়ালি থানায় যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply