, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
বরিশালে “এসো স্বদেশ গড়ি” এর উদ্যোগে পরিচ্ছনতা ও বৃক্ষরোপন কর্মসূচি

বরিশালে “এসো স্বদেশ গড়ি” এর উদ্যোগে পরিচ্ছনতা ও বৃক্ষরোপন কর্মসূচি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালে “এসো স্বদেশ গড়ি” এর উদ্যোগে পরিচ্ছনতা ও বৃক্ষরোপন কর্মসূচিবরিশালে “এসো স্বদেশ গড়ি” সেচ্ছাসেবী সংগঠনের উদ্দোগে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২১ শে আগস্ট (বুধবার) সকাল ১০ টায় “এসো স্বদেশ গড়ি” সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যগে নগরীর নথুল্লাবাদ শিক্ষা বোর্ডের সামনের লেনটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সচিব বরিশাল শিক্ষা বোর্ডের সচিব সোমনাথ মন্ডল, সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রিফাত, সাধারন সম্পাদক তাসনুভা আফরিন।

আরও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ঐশি ইসলাম, প্রমিথি হালাদার, জুই, মারজান,নাজমুল, ইমা, রাব্বি,মাহাফুজ, রুবেল,নিরভ জাবির প্রমুখ।

সংগঠনটির সদস্যরা জানান, শিক্ষাবোর্ড এর সামনের লেনটি দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল পরবর্তীতে এসো স্বদেশ গড়ি সংগঠন এর সেচ্ছাসেবীরা ১৪ আগস্ট নিজ উদ্যোগে পুরা লেনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এসো স্বদেশ গড়ি সংগঠনের সেচ্ছাসেবীদের কাজে মুগ্ধ হয়ে বরিশাল শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান গাছ কিনে দিয়ে সহযোগিতা করেন। পরবর্তীতে দেবদারু, কৃষ্ণচূড়া, বকুল, অর্জুন,কাঠবাদাম, আমলকি, বিভিন্ন প্রজাতির গাছ মিলিয়ে মোট ৫০ পিচ গাছ রোপন করা হয় শিক্ষা বোর্ড থেকে সুরভী পেট্রোল পাম্প পর্যন্ত পুরা লেনটিতে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net