, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি নিয়ে বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মো: হৃদয় খান (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ

তকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়,র‌্যাব-৮ তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বিকেল ৩ টা ১০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন বিআরটিএ ভবন সংলগ্ন এলাকা থেকে র‌্যাব-১০ এর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৬ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে পারিবারিক পুকুর ঘাট বাধানোর নির্মান ব্যায় নিয়ে কলহের জের ধরে লোহার শাবল দিয়ে আপন চাচা আবুল কালাম (৫০) এর বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে ভাতিজা হৃদয় খান।

 

এঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ নুরুনাহার বাদী হয়ে ১৭ জুলাই কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আটক হৃদয়কে গতকাল রাতে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net