শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪

শিরোনাম :
গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়?
পটুয়াখালীতে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

পটুয়াখালীতে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

dynamic-sidebar

পটুয়াখালী পৌর শহরের মৎস্য আড়তদার বিমল দাস খুনের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দণ্ড দিয়েছেন। এছাড়াও দুই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার পারকার্তিক পাশা গ্রামের মৃত আনোয়ারের ছেলে মিজানুর রহমান (২৫) ও গোলবুনিয়া গ্রামের ইউনচু হাওলাদারের ছেলে কামাল হোসেন মিয়া(২০)।

মামলার বিবরণে জানা গেছে, মোটরসাইকেল ভাড়ার টাকা আদায় নিয়ে বিমল দাসের সঙ্গে কামাল ও মিজানের তর্ক হয়। এর জের ধরে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর বিমল দাসকে ডেকে নিয়ে যায় আসামিরা। বিমলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে শহর সংলগ্ন লাউকাঠি নদীতে ফেলে দেওয়া হয়। ওই ঘটনা পাশের লোকজন টের পায়। তখন আসামি মিজানুর নদী থেকে উপরে উঠে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং কামাল পালিয়ে যায়। হত্যার ৩৬ ঘণ্টা পরে নিহতের লাশ নদী থেকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে পরের দিন ২৮ সেপ্টেম্বর বিমলের মেয়ে প্রিয়াঙ্কা দাস শিল মিজানুর রহমান ও পলাতক কামাল হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দুই আসামিকে অভিযুক্ত করে ওই বছরের ৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফিরোজ আলম।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net