রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান

ভ্যাকসিন সংকটে বরিশালে বাড়ছে জলাতঙ্ক রোগ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশাল নগরীসহ জেলায় পোষা প্রাণী ও বেওয়ারিশ কুকুরের আক্রমণে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় জলাতঙ্ক ভ্যাকসিনের চাহিদাও বেড়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী ভ্যাকসিন না পাওয়ায় বিপাকে পড়েছে সেবা দেওয়া একমাত্র সরকারি কেন্দ্র বরিশাল সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে আক্রান্তদের।

গত ১০ দিনে বরিশাল নগরীতে প্রায় অর্ধশত পথচারী বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। এ ছাড়াও রয়েছে বাসাবাড়িতে পোষা বিড়ালের আঁচড়। পশু-পাখির কামড় ও আঁচড়ে জলাতঙ্ক রোগ হওয়ার শঙ্কা থাকে। জলাতঙ্ক রোগের প্রতিষেধক ভ্যাকসিন শুধু বরিশাল সদর হাসপাতালে পাওয়া যায়।

 

বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, কুকুর ও বিড়ালের কামড়ে গত বছর এই সময়ে যেখানে প্রতিদিন ৩০ থেকে ৪০ জন আসতেন। এ বছর সেই সংখ্যা বেড়ে হয়েছে ২০০ থেকে ২৫০ জনে। আক্রান্তদের তিন থেকে পাঁচ ডোজ ভ্যাকসিন দিতে হয়।

 

গত ১৫ দিনে সদর হাসপাতালের বুথে আক্রান্ত হয়ে শুধু প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন প্রায় ১ হাজার বাসিন্দা। বছরের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, ‘সিএমএইচডি’ থেকে মোট চাহিদার ভ্যাকসিন একবারে কখনই দেওয়া হয় না। তাই নির্দিষ্ট সময়ের আগে ভ্যাকসিন না পেয়ে আক্রান্তরা বাইরে থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

 

এ বিষয়ে বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, চাহিদা অনুযায়ী ভ্যাকসিন কখনোই পাওয়া যায় না। অধিদপ্তরে ৫ হাজার চাহিদা দিলে সরবরাহ হয় ২ হাজার ডোজ। এ ছাড়া এই ভ্যাকসিন আনতে হয় বরিশাল থেকে ঢাকা গিয়ে। যে কারণে বাড়তে থাকা আক্রান্তের চাপ সামলানো আরও কঠিন হয়ে পড়ছে দিন দিন।

 

সমস্যা সমাধানে জেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। তবে কোনো সুফল মেলেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net