, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে আহত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এলাকা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু হয়। প্রথম দফায় যমুনা অভিমুখে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাঁধা দেন পুলিশ।
পরে আন্দোলনকারীদের সরিয়ে দিতে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় শাহবাগের আজিজ মার্কেটের সামনে আন্দোলনকারীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান মহিউদ্দিন রনি। তিনি পুলিশের কাছে আন্দোলনকারীদের ওপর হামলার কারণ জানতে চাইলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে ঘিরে বেধড়ক লাঠিপেটা শুরু করেন।
এক পর্যায়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লেও পুলিশ সদস্যরা তাকে মারধর অব্যাহত রাখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পুলিশ সদস্য চলে যাওয়ার পর পুনরায় ফিরে এসে তাকে লাঠি দিয়ে খোঁচা মারেন। পাশাপাশি আরেক পুলিশ সদস্যও তাকে মারতে উদ্যত হন। পরে একজন পুলিশ সদস্য হস্তক্ষেপ করে তাকে মারধর থেকে রক্ষা করেন।
ঘটনার পর শাহবাগ এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net