বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৩

শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসছে ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক‎কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে ভেসে আসছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি বুধবার (৩ জুন) বেলা সাড়ে এগারোটায় কুয়াকাটা সৈকত থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখে জেলেরা।খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তবে, অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব না হলেও স্রোতের টানে তিমিটি সৈকতের দিকেই ভেসে আসছে বলে জানিয়েছে উপরার সদস্যরা। কুয়াকাটা সৈকতে মৃত ভেসে আসা তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা।

‎উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, ‘স্পিডবোট নিয়ে সাগরে গিয়ে তিমিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্রোতের টানে বিকেলের মধ্যে তিমিটি সৈকতে পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কী কারণে মারা গেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।’

‎তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net