সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত আনোয়ারুল হক তারিন

বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত আনোয়ারুল হক তারিন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাবেক ক্রীড়াবিদ আনোয়ারুল হক তারিন। তাঁর এই নির্বাচনে বরিশালের ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

আনোয়ারুল হক তারিন মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির সংগঠক, দক্ষ সংগঠক ও ক্রীড়াবিদ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘ সম্পৃক্ততা বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

তাঁর নেতৃত্বে বরিশালের ক্রীড়া উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আনোয়ারুল হক তারিনের এ দায়িত্বপ্রাপ্তিতে ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net