শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৭

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবন ছিল টার্গেট

সরকারের শীর্ষ ব্যক্তিদের বাসভবন ছিল টার্গেট

dynamic-sidebar

জঙ্গিরা বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত বা হামলা চালানোর পরিকল্পনা করছিল। একই সঙ্গে বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে নিয়ে অবতরণ করারও ছক আঁকছিল তারা। এ বিষয়ে জঙ্গি আব্দুল্লাহর সঙ্গে পাইলট সাব্বির এনামের (৩১) আলাপ হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানান সাব্বির।

মঙ্গলবার কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, বাংলাদেশে বিমানের মতো সংবেদনশীল স্থানে সাব্বির চাকরিরত। যেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির যাতায়াত রয়েছে। সেখানে তারা জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে রিক্রুট করার পরিকল্পনা করে।

এর আগে ভোরে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী জেএমবির সদস্য সাব্বির এনাম সাব্বির (৩১), তার মা মোসাম্মৎ সুলতানা পারভীন (৫৫), সাব্বিরের মামাতো ভাই আসিফুর রহমান আসিফ (২৫), স্থানীয় চা দোকান্দার মোহাম্মদ আলমকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব-৪।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net