শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪০

বরিশাল সিটির সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, তিনি সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শাকিল হোসেন পলাশ একাধিক মামলার আসামি। সম্প্রতি তার বিরুদ্ধে বরিশালে কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিল মিটিং বা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।’

তবে থানার মধ্যে শাকিল হোসেন পলাশ গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে কয়কটা মামলা রয়েছে সবগুলোতেই আমি জামিনে রয়েছি। তারপরও কেন আজ আমাকে আবার বাসা থেকে ধরে আনা হয়েছে আমি জানি না।’

 

 

উল্লেখ্য, গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালের ৩ জুন তিনি প্রথম গ্রেপ্তার হন। ওই সময় তাকে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বের হন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net