রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৫

শিরোনাম :
সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা খালেদা জিয়ার জন্মদিনে বরিশালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা বরিশালে গভীর রাতে গ্যারেজ থেকে মোটরসাইকেল বের করে আগুন গৌরনদীতে চালককে অচেতন করে ইজিবাইক লুট নেছারাবাদে ডোবা থেকে কাঠ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হামলার শিকার ববির ৪ শিক্ষার্থী অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী পটুয়াখালীতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল বন্দর থানার অভিযানে চোরাই দুই মোটরসাইকেলসহ আটক ২

বরিশালে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৭ নেতাকর্মী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্কঃ বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পরপর অভিযান চালিয়ে দলটির সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নগরের সি অ্যান্ড বি রোড এলাকায় সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেন বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- নগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান মুন্না, ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহসম্পাদক সোলায়মান হিরো, মহানগর ছাত্রলীগের সদস্য নাহিদ হাসান রিফাত, যোবায়ের, খালিদ খান, সুজন এবং ১৯ নম্বর ওয়ার্ডের মজিবর রহমান বাচ্চু।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা গুপ্ত মিছিল করছে। মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net