, ,

শিরোনাম :
বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘মাদ্রাসা শিক্ষার্থী হওয়ায়’ বারবার ফেল করানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! বোরহানউদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২ শেবাচিমে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে দুই দালাল আটক বরিশালে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া আলম সুবে গ্রেপ্তার কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজার-৩ বাল্কহেড জব্দ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

বিটিএলএ’র নতুন সভাপতি রমিজউদ্দিন মহাসচিব মাজম আলী

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন রমিজউদ্দিন আহমেদ। সংগঠনটির মহাসচিব নির্বাচিত হয়েছেন মো. মাজম আলী খান।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার ট্যাক্সেস বার হলরুমে বিটিএলএর ৩৯তম সাধারণ সভায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেল, একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল ও একজন ট্রেজারারসহ বিভিন্ন পদে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির অন্য পদে যারা

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্টরা হলেন-ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্সিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

 

অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার। ট্রেজারার হয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।

ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন- ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্সিয়াল ক্যাপিটাল সিটির (চট্টগ্রাম) মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গীর আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

এ ছাড়া অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি মো. জামালউদ্দিন।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্ব রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বার থেকেও বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশে ৪২ হাজারের বেশি ট্যাক্স আইনজীবী রয়েছেন।

পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কাজের অঙ্গীকার

দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ায় দেশের ট্যাক্স আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রমিজউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমাকে দ্বিতীয় মেয়াদের জন্য বিটিএলএ’র প্রেসিডেন্ট নির্বাচিত করায় দেশের সব সম্মানিত ট্যাক্স ল’ইয়ার্সদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই সম্মান, মর্যাদা, দায়িত্ব এবং অর্জন সবকিছুই সারা দেশের ট্যাক্স ল’ইয়ার্সদের প্রাপ্তি বলে আমি মনে করি। দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সম্মানিত সব সদস্যের সহযোগিতা চাই।’

নতুন মেয়াদে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ট্যাক্স আইনজীবীদের প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

রমিজউদ্দিন আহমেদ বলেন, ‘রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের সঙ্গে পেশাগত মান উন্নয়নের জন্য এনবিআরের সঙ্গে আলোচনা করে যৌথভাবে ট্যাক্স ল’ইয়ার্সদের প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি ও করদাতাদের স্বার্থ রক্ষা করার জন্য জোরালো ভূমিকা নেওয়া হবে।’

সংগঠনের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বিটিএলএর কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করতে তার প্রচেষ্টায় এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে সংগঠনের অফিসের জন্য অতিরিক্ত একটি কক্ষ বরাদ্দ পাওয়া গেছে।

নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য সংগঠনের সব সদস্যের সহযোগিতাও কামনা করেন নবনির্বাচিত সভাপতি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net