, ,

শিরোনাম :
সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল

সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও অর্থ দাবির অভিযোগ উঠেছে মো. মেহেদী হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে সাব-রেজিস্ট্রি অফিস, জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ রয়েছে, নিজেকে জাতীয় দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার ও অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করেন মেহেদী হাসান। কখনো স্ত্রীর অসুস্থতা, কখনো যাতায়াত ভাড়া, আবার কখনো ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে তাঁদের কাছে অর্থ দাবি করেন তিনি। অর্থ দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকদের কাছ থেকেও অর্থ দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, কেউ সরাসরি প্রতিবাদ করলে ৭ থেকে ৮ সদস্যের একটি গ্রুপের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে নাম-বেনামে অভিযোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার অভিযোগও রয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মেহেদী হাসান। তাঁর দাবি, চার মাস আগেই তিনি সাংবাদিকতা পেশা থেকে সরে দাঁড়িয়েছেন। ভবিষ্যতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা থাকায় আগেভাগেই পেশাটি ছেড়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

এদিকে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অর্থ দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকরা। বরিশাল প্রেসক্লাবের একজন জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, ‘সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশা এ ধরনের কিছু মানুষের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানিতে জড়িত থাকলে বরিশাল প্রেসক্লাব তা প্রশ্রয় দেয় না। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

সাংবাদিকতার পরিচয় ও পেশাগত মর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের এমন অভিযোগে উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। তাঁদের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net