শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যমতে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা করার সময় বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে। পরে তারা বিষয়টি পিসি নাগর আলীকে অবহিত করেন। খবর পেয়ে তিনি অতিরিক্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রনিকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন— পিসি নাগর আলী (আইডি নং-৫৪৮২২), তরিকুল-১ (আইডি নং-৮৪২৭৬) ও এনামুল হক (আইডি নং-৪২০৯৫)।
আটক মোঃ রনি (৩০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply