শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
‘বিএনপি ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না’

‘বিএনপি ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না’

dynamic-sidebar

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে লাভ হবে না। বিএনপি ছাড়া আগামীতে কোনো নির্বাচন হবে না।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফারুক। সমাবেশের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

জয়নুল আবদীন ফারুক বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ওপর ফেনীতে হামলার উদ্দেশ্য কী ছিল জনগণ তা জানে। এ হামলার উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে হত্যা করে যেনতেন নির্বাচনের ব্যবস্থা করা এবং ফের ক্ষমতায় আসা। সময় এলে অক্ষরে অক্ষরে এর জবাব নেওয়া হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে আদালতে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে। দয়া করে এ খেলা বন্ধ করুন। নির্বাচনের ব্যবস্থা করুন।

সরকারের উদ্দেশে ফারুক বলেন, আন্দোলনের কর্মসূচি দেয় না বলে বিএনপিকে দুর্বল মনে করবেন না। দেশনেত্রীর আহ্বানে জনগণ রাস্তায় নেমে এলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না। বিএনপির বিগত আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের লোকেরাই গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা মেরে মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, কেন্দ্রীয় সহসভাপতি আবু মোজাফফর মো. আনাছ, মাস্টার এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net