শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১১

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণেই সম্পন্ন হলো বাংলাদেশ সরকারের সবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম জানার নামাজ

বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণেই সম্পন্ন হলো বাংলাদেশ সরকারের সবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম জানার নামাজ

dynamic-sidebar

প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণেই সম্পন্ন হলো গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম জানার নামাজ। সকাল ১১টায় বরিশাল এই জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকে থেকে হেলিকাপ্টারযোগে তার মরাদেহ আনা হয় তার জন্মভূমি বরিশালে। আব্দুর রহমান বিশ্বাসের লাশ বরিশালে আনা হবে এমন খবর ছড়িয়ে পরার পরপরই মানুষ তাকে একনজর দেখার জন্য ভীর জমায় জিলা স্কুল মাঠে। মরদেহ জিলা স্কুলে আনার পরে অশ্রুশিক্ত বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও মহানগর আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অন্যদের সাথে কাদে নেয় বরিশালের এই কৃতি সন্তানের খাটিয়া। দল-মত নির্বিশেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তার জানাযার নামাজে রাজনৈতিক নেতৃবন্দ,সাংবাদিক,প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে তার মৃতদেহ নগরের গোরাচাঁদ দাস রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাসায় রেখে আবার বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বেলা ১২টা ৪০ মিনিটে মরদেহ হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে ওই সংসদ আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচিত করে।

বরিশাল জেলার শায়েস্তাবাদে ১৯২৬ সালে ১ সেপ্টেম্বর আবদুর রহমান বিশ্বাসের জন্ম। বরিশাল শহরেই তিনি স্কুল ও কলেজজীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আবদুর রহমান বিশ্বাস ১৯৫০-এর দশকে আইন পেশায় যোগদান করেন। তিনি ১৯৬২ এবং ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান আইনসভার সদস্য নির্বাচিত হন।
সাবেক এই রাষ্ট্রপতি ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তানের সংসদীয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি পাকিস্তান প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘের ২২তম অধিবেশনে যোগদান করেন। মুক্তিযুদ্ধকালে তিনি স্বাধীনতার বিরোধী ছিলেন। তাঁর আনুগত্য ছিল পাকিস্তান সরকারের প্রতি। তিনি ১৯৭৪ এবং ১৯৭৬ সালে দুবার বরিশাল বার সমিতির সভাপতি নির্বাচিত হন।

১৯৭৭ সালে তিনি বরিশাল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯-৮০ সালে তিনি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী এবং ১৯৮১-৮২ সালে বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পূর্বে আবদুর রহমান বিশ্বাস ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪ এপ্রিল ১৯৯১ তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১৯৯৬ সালের ৮ অক্টোবর তাঁর মেয়াদ শেষ হয়।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net