শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০

শিরোনাম :

এক ঘন্টা এগিয়ে বিপিএল

dynamic-sidebar

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের খেলা শুরু আগামী ১১ নভেম্বর থেকে। ঢাকা পর্ব থেকে বিপিএলের সময়সূচীতে পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

শুক্রবার বাদে প্রতিদিন দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়, দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এছাড়া শুক্রবারের প্রথম ম্যাচটি শুরু হবে ২টায়, দ্বিতীয় খেলা শুরু সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ফলে দিনের প্রথম ম্যাচটি শেষ হচ্ছে ৪টা ২০ মিনিটে, রাতের খেলা শেষ হবে ৯টা ২০ মিনিটে। শুক্রবার এক ঘন্টা করে বাড়তি সময়ের প্রয়োজন হবে।

ম্যাচ এক ঘন্টায় এগিয়ে নিয়ে আসার কারণ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন,‘দুই তিনটা কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা যখন শেষ হয় দর্শকদের বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হয়। যানবাহন স্বল্পতা থাকে। শিশির আরেকটি কারণ। প্রায় প্রতিদিনই ম্যাচ থাকে। পরদিন মাঠ প্রস্তুত করতে কিউরেটরদের একটু সময় দিতে খেলাটা এগিয়ে নেওয়া আসার সিদ্ধান্ত।’

শুধু ঢাকা পর্ব নয় ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো একই সময়সূচীতে অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net