শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০

শিরোনাম :
ইংরেজী প্রথমপত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৪৪৮ জন : বহিষ্কার ১৩

ইংরেজী প্রথমপত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৪৪৮ জন : বহিষ্কার ১৩

dynamic-sidebar

জেএসসি পরীক্ষায় ইংরেজী প্রথম পত্রে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় ১৭২ টি কেন্দ্রে ৩ হাজার ৪৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে বরিশাল জেলায় ১০২৫ জন, ঝালকাঠি জেলায় ৩৪১ জন, পিরোজপুর জেলায় ৪০৬ জন, পটুয়াখালি জেলায় ৬৮৫ জন, বরগুনা জেলায় ৩৯১ জন, ভোলা জেলায় ৬০০ জন রয়েছে।

অপরদিকে ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কৃত মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন। এরমধ্যে ভোলা জেলায় ১১ জন এবং পটুয়াখালী ও বরগুনা জেলায় ১ জন করে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম। অপরদিকে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলায় বি.জি ইউনিয়ন একাডেমি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন-কুশঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মৃণাল কুমার মন্ডল ও ডেবরা বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন। পরীক্ষাকেন্দ্রে প্রাপ্ত দায়িত্ব ও নিয়ম উপক্ষো করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম তাদের এ বহিষ্কারাদেশ দেন। উল্লেখ্য, এ বছর বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় ১লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী রয়েছে যা গত বছর ছিলো ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net