মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৪

শিরোনাম :
জামিনে মুক্ত বিএনপি নেতা কাউন্সিলর মীর জাহিদুল কবির

জামিনে মুক্ত বিএনপি নেতা কাউন্সিলর মীর জাহিদুল কবির

dynamic-sidebar

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবির পুলিশ এর দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্টের জামিন নির্দেশনা গতকাল বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়। বিসিসির ১৮ নং ওয়ার্ড থেকে ৩ বার নির্বাচিত এই জনপ্রিয় কাউন্সিলর এর জামিনের খবর শুনে এলাকার শতাধিক লোক কারাগার ফটকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ মিছিলে পুলিশ’র হাতে গত ১৪ সেপ্টেম্বর আটক হয়। ২১ দিন করাভোগ শেষে হাইকোর্টের নির্দেশে গতকাল জামিনে মুক্তি পায় এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net