বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মোঃ রিপন সরদার (২৭) নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা বাদশা সরদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের
করা হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে তাকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করে। আটকের সময় তার কাছ থেকে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিবি’র এসআই মোঃ দেলোয়ার হোসেন (পিপিএম)।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply