শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪০

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
আ.লীগ ক্ষমতায় থাকলেই দেশব্যাপী উন্নয়ন ঘটে : নাসিম

আ.লীগ ক্ষমতায় থাকলেই দেশব্যাপী উন্নয়ন ঘটে : নাসিম

dynamic-sidebar

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ যখনই এদেশে ক্ষমতায় থাকে তখনই দেশব্যাপী সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটে। জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমৃত্যু দেশের মানুষের উন্নয়নে কাজ করে যেতে চাই।

মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ভবনের উদ্বোধন উপলক্ষ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও অবকাঠামোগত ক্ষেত্র ছাড়াও সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে।

তিনি বলেন, দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। হায়েনার দল বঙ্গবন্ধু ও তার সহযোগিদের হত্যা করে এদেশকে একটি তাবেদার রাষ্ট্র বানোনোর চেষ্ঠা করেছিল। কিন্ত তাদের সে স্বপ্ন সার্থক হয় নাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ক্ষমতায় গিয়ে এদেশকে এখন মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, কাজীপুরের মানুষের জন্যে এ সরকার আশীর্বাদ স্বরূপ। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজীপুরবাসীকে একতাবদ্ধ থেকে সব সমস্যা মোকাবেলা করতে হবে।

আইএইচটির অধ্যক্ষ ডা. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, ডা. মো. আবদুর রশিদ, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সম্পাদক খলিলুর রহমান সিরাজী, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, শহিদ সরোয়ার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net