, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
মাদক সন্ত্রাস, জঙ্গী ও অপরাধীদের কোন ছাড় নয়: ঝালকাঠি পুলিশ সুপার

মাদক সন্ত্রাস, জঙ্গী ও অপরাধীদের কোন ছাড় নয়: ঝালকাঠি পুলিশ সুপার

dynamic-sidebar

রাজাপুর প্রতিনিধিঃ


ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান বলেছেন, মাদক, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন। তিনি বলেন সকলের সহযোগীতা পেলে মাদকসেবাী, ব্যবসায়ী ও জঙ্গীসহ সকল অপরাধীদের নির্মূল করা সম্ভব। শুক্রবার বিকেলে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি মাদ্রাসা মাঠে রাজাপুর থানা ও মঠবাড়ি ইউনিয়ন পরিষদের যৌথভাবে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ইউএনও আফরোজা বেগম পারুল, সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আ’লীগের সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গিয়াসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাহান মোল্লা, হারুন অর রশিদ, গোলাম বারী খান, আবুল হোসেন ফরাজি, মজিবর রহমান ফকির, দেলোয়ার খলিফা ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net