, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
ঝালকাঠিতে সড়ক ও জনপথ কর্মচারীদের কর্মবিরতি

ঝালকাঠিতে সড়ক ও জনপথ কর্মচারীদের কর্মবিরতি

dynamic-sidebar

কার্যভিত্তিক সংস্থা থেকে চাকরী রাজস্ব সংস্থাপনে আনয়নসহ ৭ দফা দাবিতে ঝালকাঠিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে।
কর্মবিরতি চলাকালে ঝালকাঠি সড়ক ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা। এ সময় অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার
সভাপতি মো. বাদশা তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, সদস্য মো. বজলুর রহমান ও নাসির উদ্দিন। বক্তারা অবিলম্বে তাদের সাত দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা। গত মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতিদিন দুপুর একটা পর্যন্ত এ কর্মসুচি পালন করছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net