, ,

শিরোনাম :
বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট
সম্মিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

সম্মিলিত সামাজিক আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

dynamic-sidebar

জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক অগ্রসর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার আয়োজনে রায়রোডের খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন- সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক টুনু কর্মকার।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিপলু।

সম্মিলিত সামাজিক আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলনের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুল ইসলাম।

বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে আলোচনা করেন- সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স. ম ইমানুল হাকিম, ননী গোপাল দাস, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শান্তি দাস, ডা. মিজানুর রহমান, মাস্টার নুরুল ইসলাম, অধ্যাপক নজরুল হক নিলু, হিরন কুমার দাস মিঠু, ডা. সৈয়দ হাবিবুর রহমান, শুভংকর চক্রবর্তী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net