, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
ব‌রিশা‌লে স্পিড‌বোট-ট্রলা‌র সংঘর্ষে নারী নি‌খোঁজ

ব‌রিশা‌লে স্পিড‌বোট-ট্রলা‌র সংঘর্ষে নারী নি‌খোঁজ

dynamic-sidebar

শাশুড়িকে দাফন করতে গ্রামের বাড়ি যাওয়ার পথে ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চরমোনাইর কড়ই তলা নদীতে নিখোঁজ হয়েছেন পুত্রবধূ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নদীর বিশ্বাসের হাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জোছনা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার দালালপুর গ্রামের মো. মজনুর স্ত্রী।

এ দুর্ঘটনায় নিখোঁজ নারীর এক বছর বয়সী শিশু সন্তানসহ অপর ১১ জন তীরে উঠতে পেরেছেন।

ত‌বে তাদের ম‌ধ্যে ৪/৫ জন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন কো‌তোয়া‌লি ম‌ডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন হাওলাদার।

ঘটনাস্থলে থাকা একই থানার এসআই সাইদুল হক জানান, নিহত জোছনা স্বামী ও সন্তানসহ ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে বসবাস করা শাশুড়ি শুক্রবার মারা গেছেন। রাত ৯টায় তার জানাজা ও পরে দাফন করার কথা। তাই জোছনা ও তার স্বামী তিন সন্তানসহ ১১ সদস্য বেলা ১২টায় ঢাকা থেকে রওয়ানা দেন। সন্ধ্যায় তারা বরিশালে এসে স্পিডবোটযোগে দালালপুর গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন।

স্পিডবোটটি কড়ই তলা নদীর বিশ্বাসের হাট ব্রিজের কাছাকাছি এলে বিপরীত দিকগামী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বোটটি দুই ভাগ হয়। যাত্রীরা নদীতে পড়ে শিশু সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা তীরে ফিরতে পারলেও জোছনা বেগম উঠ‌তে পারেননি।

নিখোঁজ জোছনার সন্ধানে নদীতে স্থানীয়ভাবে জাল দিয়ে, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশি করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জোছনার সন্ধান মেলেনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net