, ,

শিরোনাম :
জাবি উপাচার্যের কাছে চিঠিপ্রশাসনিক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

জাবি উপাচার্যের কাছে চিঠিপ্রশাসনিক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

dynamic-sidebar

প্রশাসনে রদবদল না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন টাইম বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে বেনামে লেখা এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে রেজিস্ট্রার জানান।

বেনামে লেখা ঐ চিঠিতে বলা হয়, ‘৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে প্রশাসনে রদবদল করা না হলে নতুন ও পুরাতন প্রশাসনিক ভবন বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে।’

জিডির বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়ালের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘৮ তারিখ সকালে চিঠিটা আমার হাতে আসে। চিঠিতে বলা আছে- আমাদের অজ্ঞতাই নতুন ও বর্তমান প্রশাসনিক ভবনে টাইম বোমা ফিট করা হয়েছে। আমাদের প্রশাসনের কার্যক্রম তাদের কাছে ভালো লাগছে না। তাই ৫-৯ নভেম্বরের মধ্যে প্রশাসনের রদবদল করা না হলে প্রশাসনিক ভবন টাইম বোমা দিয়ে উড়িয়ে দেয়া হবে। এই চিঠি পাওয়ার পর আমরা পুলিশকে জানিয়েছি। জিডিও করা হয়েছে। তবে আমরা ভীত নই। সামনে সিনেট নির্বাচন এখন অনেক কিছুই হতে থাকবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net