বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৭

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
ইতিহাসের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি

ইতিহাসের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি

dynamic-sidebar

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে  জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১১ নভেম্বর, ২০১৭, শনিবার। ২৭ কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৯৩ – শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
•    ১৮৬৬ – কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
•    ১৯১৮ – সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপানসহ মিত্রশক্তির সঙ্গে জার্মানি-অটোম্যান সাম্রাজ্যসহ অক্ষশক্তির যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত। পরিসমাপ্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের। ১৯১৪ সালের ২৮ জুলাই এ যুদ্ধের দামামা বেজেছিল। চলেছিল চার বছরেরও বেশি সময়। এই বিশ্বযুদ্ধে অক্ষশক্তির সৈন্য নিহত হয় ৪৩ লাখ ৮৬ হাজারেরও বেশি। আর মিত্রশক্তির সৈন্য নিহত হয় ৫৫ লাখ ২৫ হাজারেরও বেশি। সামরিক-বেসামরিক মিলিয়ে প্রাণ গিয়েছিল প্রায় পৌনে দুই কোটি মানুষের।
•    ১৯৫৩ – পোলিও রোগের ভাইরাস আবিষ্কার হয়।
•    ১৯৬৬ – এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

জন্ম
•    ১৮২১ – ফিওদোর দস্তয়েভস্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক। তার অনেক রচনাই বিশ্বসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তার প্রধান সাহিত্যকর্মের মধ্যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, দ্য হাউজ অব দ্য ডেড, দ্য ইডিয়ট, দ্য নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড বিশ্বের বহু ভাষায় রূপান্তরিত হয়েছে।
•    ১৮৭৬ – স্যার আবদুল হালিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি।
•    ১৮৮৮ – মাওলানা আবুল কালাম আজাদ,

প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
•    ১৯৭৭ – মানিশ, পর্তুগীজ ফুটবলার।
•    ১৯২৮ – হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কূটনীতিবিদ।মৃত্যু
•    ১৯৯৯ – মোহাম্মদ মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তিনি ১৯৭৩ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।
•    ১৮৫৫ – সারেন কিয়েরকেগর, ডেনিশ দার্শনিক এবং তাত্ত্বিক।
•    ২০০৪ – ইয়াসির আরাফাত, ফিলিস্তিনি নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net