বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪

শিরোনাম :
রাজাপুরে ছাত্রলীগ সভাপতির সংবাদ সম্মেলন

রাজাপুরে ছাত্রলীগ সভাপতির সংবাদ সম্মেলন

dynamic-sidebar

রাজাপুরঃ


ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেলসহ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি ও নানাভাবে যড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় মন্দির এলাকার নিজবাড়ির উঠানে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব রুবেল। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, গত ১৮/০২/১৭ ইং তারিখ সকালে শিল্পমন্ত্রী ও তথ্যমন্ত্রী ঝালকাঠির একটি অনুষ্ঠানে যোগদান শেষ করে রাজাপুর এলে মেডিকেল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় তার পায়ের হাটু ও বাম হাতের কনু গুরুতর যখম সহ বাম হাতটি ভেঙ্গে যায়। পরে রাজাপুর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় অসুস্থ্য অবস্থায় ছিলেন। ১৯/০২/১৭ ইং তারিখ ভোর রাতে রাজাপুর থানা পুলিশ তার বাসা থেকে তাকে থানায় ডেকে নিয়ে যায় এবং ২০/০২/১৭ ইং তারিখ মিথ্যা মামলায় ফাঁসিয়ে ঝালকাঠি আদালতে প্রেরন করে। যে ঘটনার মামলাটিতে তাকে আসামী করা হয়েছে সেটি সম্পর্কে সে কিছুই যানে না বরং যে প্রতিপক্ষের দেয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই প্রতিপক্ষরা তার বাবা অবসার প্রাপ্ত সেনা সদস্য তোফাজ্জেল হোসেনকে গত ১৫/০২/১৭ ইং তারিখ বিকালে রাজাপুর ডিগ্রী কলেজের পশ্চিম পাশের রাস্তার উপর তার কুপিয়ে মাথার উপর গুরুতর রক্তাক্ত যখম করে এবং লোহার রড ও অন্যান্য অস্ত্রেও মাধ্যমে পিটিয়ে দুই হাতে হাড় ভাঙ্গা যখম সহ শরীরের ভিবিন্ন স্থানে ফুলা যখম করা মামলা (নং –রাজাপুর ০৮/২৬) এর ১৪ নং আসামী সাহেরা বেগম। মামলায় যাদের স্বাক্ষী করা হয়েছে তারও ওই মামলার আসামী। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রুবেল আরও বলেন, ওই মামলার আসামীরা থানায় একাধিক বার ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। রুবেলের বাবা বিএনপি-জামায়েতের সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে পঙ্গুত্বের সহিত জীবন যাপন করে আসছেন। এমতাবস্থায় তার সেই বাবার ওপর হামলা হয় এবং সেই মামলার কোন আসামীকে পুলিশ গ্রেফতার করেনি। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এইসব কুচক্রি মহলের মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে কঠিন বিচারের দাবী এবং সকলের সহযোগীতা কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net