বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৪৪

শিরোনাম :
ঝালকাঠিতে মৎসজীবিদের সচেতনতায় সভা

ঝালকাঠিতে মৎসজীবিদের সচেতনতায় সভা

dynamic-sidebar

ঝালকাঠিঃ


ঝালকাঠিতে পহেলা নভেম্বর থেকে ৩০ জুন জাটকা রক্ষা কর্মসূচী বাস্তবায়নে স্থানীয় জেলেদের নিয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা মৎস অফিস প্রাঙ্গনে বাংলাদেশ ক্ষুদ্র ৎসজীবী জেলে সমিতি ঝালকাঠি জেলা শাখা এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। জেলা মৎস কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির সভাপতি ইস্রাফিল পন্ডিত, ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক। সতেচতনা মুলক সভায় জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক জেলা অংশ গ্রহণ করে। সরকারের নির্ধারিত সময়ে জাটকা ইলিশ ধরা থেকে নিজেদের বিরত থাকার অঙ্গীকার ব্যক্ত করে উপস্থিত জেলেরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net