, ,

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি
রাখাইনে রোহিঙ্গা নিধন হঠাৎ সেনা কমান্ড

রাখাইনে রোহিঙ্গা নিধন হঠাৎ সেনা কমান্ড

dynamic-sidebar

রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন অভিযানে নেতৃত্ব দেয়া ‘ওয়েস্টার্ন কমান্ড’ এর প্রধান জেনারেল মং মং সো’কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মিয়ানমার। শুক্রবার এক সরকারি আদেশে তাকে সরানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মং মং সো’কে নতুন কোনো দায়িত্ব দেয়া হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি। এক সাথে তাকে সরানোর কারও উল্লেখ করা হয়নি সরকারি আদেশে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সো টিন্ট নেইং।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আগামী বুধবার মিয়ানমার সফরে আসছেন। তার আগে আগে এমন সিদ্ধান্ত নিল অং সাং সু চির সরকার। রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উঠেছে মার্কিন সিনেটে। চলতি সফরে মিয়ানমারের জেনারেলদের প্রতি সংকট সমাধানে শক্ত বার্তা দিতেন পারেন টিলারসন।
মং মং সো’কে প্রত্যাহার করে নেয়ার বিষয়ে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল অ্যা লোইন বলেছেন, ‘তাকে কেন বদলি করা হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না। তবে তাকে নতুন কোনো দায়িত্ব দেয়া হয়নি, রিজার্ভে রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net