বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৪

শিরোনাম :
বরিশালে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

বরিশালে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

dynamic-sidebar

বরিশাল অফিসঃ


বরিশাল নগরের কাউনিয়া বিসিক এলাকায় সিএনজি চালিত অটোরিকশার চাপায় সোহান (৫) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার (০১ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহান স্থানীয় মো. সোহাগের ছেলে।

সোহানের খালু রহিম জানান, সকালে কাউনিয়া বিসিক এলাকায় রাস্তা পার হচ্ছিল সোহান। এসময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net