শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮

শিরোনাম :
বরিশাল থেকে চুরি, টুঙ্গিপাড়ার নির্জন স্থানে মিললো মোটরসাইকেল উদ্ধারের পরও বাঁচানো গেল না যাত্রীছাউনিতে জন্ম নেওয়া নবজাতককে বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পটুয়াখালীতে সালিশ করতে আসায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বরিশালের উলানিয়া: লঞ্চঘাটে বাড়তি ফি নেওয়ায় ইজারাদারকে সতর্ক নোটিশ গৌরনদীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত ২ উপকূলীয় মানুষের জীবনযাপন দেখতে বরিশালে ডাচ রাষ্ট্রদূত অবৈধ ড্রেজার পাইপ ভেঙে ফেলার নির্দেশ বরিশাল সিটি প্রশাসকের বরিশাল মহানগর ছাত্রদল নেতা দিপুকে কুপিয়ে জখম
উজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের আর্থিক সহায়তা প্রদান

উজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের আর্থিক সহায়তা প্রদান

dynamic-sidebar

বরিশালের উজিরপুর বন্দর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদের সহায়তার হাত বাড়িয়ে নগদ অর্থ অনুদান দিয়েছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানঘরগুলো পরিদর্শন শেষে উজিরপুর বাজারস্থ উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে এক সমবেদনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

পরে গত সোমবারের ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া উজিরপুর যুবলীগের অস্থায়ী কার্যালয় ও সাত ব্যবসায়িকে পাঁচ হাজার টাকা করে অনুদান তুলে দিয়ে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।

এ সময় তিনি বলেন, উজিরপুরবাসীর সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। তাই তাদের দু:সংবাদ শুনে তিনি দ্রুত ছুটে এসেছেন। স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস তাকে ক্ষতিগ্রস্থ অসহায় ব্যবসায়ীদের সাহায্য ও সমবেদনা জানাতে নির্দেশ দিয়েছেন।

একইভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্থকে পাঁচ হাজার করে নগদ টাকা অনুদান দিয়েছেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান।

উজিরপুর বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি সামসুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমবেদনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু প্রমূখ।

এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় আহতদের চিকিৎসার সম্পূর্ন দায়িত্বভার নিয়েছেন উজিরপুর পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।

তবে ব্যবসায়িরা বাজারটি রক্ষার জন্য বন্দরের মধ্যবর্তী শত বছরের পুরাতন পুকুরটি পুন:খনন করে একটি ঘাট নির্মানের দাবী জানিয়েছেন

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net